এই মাত্র পাওয়া

সোমেশ্বরী নদীতে মাছ ধরতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ

 নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে সোমেশ্বরী নদীর উপজেলা সদর ইউনিয়নের ফারাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রুয়েল রিছিল ঐ ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক আনুত সাংমার ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে রুয়েল সাংমাসহ চার বন্ধু স্থানীয় সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যায়।, মাছ ধরার এক পর্যায়ে রুয়েলের হাতে থাকা ঝাকি জাল নদীতে নিক্ষেপ করতে গিয়ে চোরাবালিতে পরে আটকে যায়। তাকে উদ্ধার করতে তার বন্ধু নবু পাঠাং, দারিউন সাংমা, সমুয়েল পাঠাং নদীতে ঝাঁপ দিলে তারাও গর্তে পড়ে যায়। পরে তাদের চিৎকারে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দা আল আমিন দ্রুত নৌকা নিয়ে ছুটে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যায় রুয়েল।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।, 



এ ব্যাপারে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয় জানান, খবর পাওয়ার পর আমি বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানাই এরপর তারা এসে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি।, 

দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সাথে নিয়ে প্রাথমিক ভাবে উদ্ধার কাজ শুরু করি। ‘পরে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।,’



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
প্রস্তুত হচ্ছে...
Design: Shahin.bd
প্রস্তুত হচ্ছে...

এডিটর নির্বাচিত ভিডিও